চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে সোলাইমান ফারুকী'র ২৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনেের ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী'র সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার সন্ধায় পূর্ব সৈয়দাবাদ এলাকায় তার নিজ বাড়ির উঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তার পক্ষে ২৭ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক কাজী আমিন উল্লাহ। ইশতেহারে বলা হয়েছে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই ২৭ দফা প্রণয়ন করা হয়েছে এবং নির্বাচিত হলে তা শতভাগ বাস্তবায়নে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। বিশেষ করে আধুনিক শিক্ষা ও সেধা বিকাশ,সামাজিক সুরক্ষা,মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা,নিরাপদ সড়ক ও যাতায়াত ব্যবস্থা,নারীশিক্ষা,সুরক্ষা ও ক্ষমতায়ন,জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সুবিধা,শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ,কৃষি,মহৎ পরিবেশ রক্ষা,ধর্মীয় শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি,ভিন্ন ধর্মাবলম্বিদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চয়তা,শিল্প পর্যটন উন্নয়ন,আধুনিক বাস টার্মিনাল ও পরিবহন সুবিধা,প্রবাসী কল্যাণ সেবা,গ্রামীন ও শহর উন্নয়ন,দূর্নীতিমুক্ত চন্দনাইশ নির্মাণ করা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে মাওলানা সোলাইমান ফারুকী বলেন,এই ইশতেহার কেবল কিছু প্রতিশ্রুতির সমাহার নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির দিশা এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা বাস্তবায়নের পথনকশা। আমি চেষ্টা করবো যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে এই চন্দনাইশকে গণতন্ত্র,সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক রূপান্তরে গড়ে তোলার এবং ইশতেহারে ঘোষণা করা সেই ২৭ দফা বাস্তবায়ন করার। তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। যেখানে যাচ্ছেন শত শত মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী যদি নির্বাচন অবাধ ও সুস্থভাবে অনুষ্ঠিত হয়,তাহলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাশে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী,আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আহমদ হোসেন আল-কাদেরী,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব এম. এ রহিম,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ফেরদৌস আলম আল-কাদেরী,চট্টগ্রাম-১৪ মোমবাতি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী,সদস্য সচিব ডা.মুহাম্মদ কলিম উদ্দীন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক কাজী আমিন উল্লাহ,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিশে শূরা সদস্য এম.এ আউয়াল,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা সভাপতি মোঃ রাজিব হোসেন রিফাতসহ বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত