নেত্রকোনা-২ আসনে নির্বাচনী আমেজ, ধানের শীষের মোকাবিলায় তিন প্রার্থী
আর মাত্র ৩ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনকে ঘিরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম হয়ে উঠেছে পুরো আসন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নেত্রকোনার পাশাপাশি বারহাট্টা উপজেলাতেও নির্বাচনী প্রচারণা দিন দিন বেড়েই চলেছে। শেষ পর্যন্ত কোন প্রার্থী ভোটারদের আস্থা অর্জন করতে পারেন- সে দিকেই তাকিয়ে রয়েছে এ আসনের ভোটাররা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনে ১৯টি ইউনিয়ন (নেত্রকোনা- ১২টি ও বারহাট্টা- ৭টি), ১টি পৌরসভা ও ১৭২টি ভোট কেন্দ্র (নেত্রকোনা- ১২টি ও বারহাট্টা-৪৯টি) নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ০২ হাজার ৪৩৮ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আরও তিনজন প্রার্থী জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র প্রার্থী শাপলা কলি প্রতীকে লড়ছেন দলটির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে এ.বি.এম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে আব্দুল কাইয়ুম। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী বটগাছ প্রতীকে আব্দুর রহিম রুহী বিএনপিকে সমর্থন দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
চারদিকে মাইকিং, মিটিং, মিছিল, গণসংযোগ ও পথসভায় সরগরম হয়ে উঠছে পুরো নির্বাচনী এলাকা। জেলা, উপজেলা থেকে শুরু করে গ্রাম্য বাজারে প্রার্থীরা গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করে এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এলাকার সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ শোনছেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাদের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনা করেন। তুলে ধরছেন নিজেদের আগামী দিনের পরিকল্পনার কথা। বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বাজারগুলোতে প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সব মিলিয়ে শেষ পর্যায়ে নির্বাচনী প্রচারণার জমে উঠেছে নেত্রকোনার-২ আসনের নির্বাচনী পরিবেশ। সরাসরি ভোটের মাঠে প্রার্থীদের ও দলীয় নেতা-কর্মীদের সরব উপস্থিতিতে গ্রামীণ জনপদ থেকে জেলা ও উপজেলা সদর সবখানেই বিরাজ করছে ব্যস্ততা। দীর্ঘদিন পর প্রার্থীদের সরাসরি ভোটের মাঠে নামতে দেখে ভোটারদের মাঝেও আগ্রহ ও কৌতূহল বেড়েছে।
গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারু হক বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় ও ন্যায়ের পক্ষে আমি নির্বাচনে নেমেছি। সন্ত্রাস, চাঁদাবাজি ও বেকারত্ব এ আসনের মানুষের জন্য অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত হতে ধানের শীষকে ভোট দিতে হবে। অতীতে যে ধরনের রাজনৈতিক কালচার ছিল, তা থেকে বের হয়ে আসার সময় এসেছে। জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা ও প্রত্যাশা পূরণ করতে পারে এমন নেতৃত্বই দেশকে এগিয়ে নেবে। বর্তমানে দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ। এ জন্য বিএনপির বিকল্প নেই। নেত্রকোনা ও বারহাট্টার জনগণ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে আমি আশাবাদী।
জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী এবিএম রফিকুল হক তালুকদার বলেন, 'সৎ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণ আমাদের ওপর আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি।'
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী আব্দুল কাইয়ূম বলেন, এলাকার মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে। পরিকল্পিত উদ্যোগ ও জবাবদিহিতার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন সম্ভব।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মনোনীত প্রার্থী (শাপলা কলি) প্রতীকে ফাহিম রহমান খান পাঠান বলেন, আমরা তরুণ প্রজন্ম জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। এই নির্বাচন নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আশাকরি আমার নির্বাচনী এলাকার সকল ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন- এই বিষয়গুলোই এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। তারা যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে চান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের গুদামে অভিযানের দাবি
শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোরো ধান কিনবে সরকার
মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারী আটক
গোদাগাড়ীতে সওজ'র জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
জনস্বাস্থ্য রক্ষায় ফার্মাসিষ্ট ও ঔষধ বিক্রেতাদের ভূমিকা অপরিসীম: ড্রাগ সুপার মিতা রায়
শরণখোলায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ️ অনুষ্ঠিত
রায়গঞ্জে চালক হত্যায় অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লায় পানিতে বসে এসএসসি পরীক্ষা, পরিদর্শন ও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা