নাঙ্গলকোটে পরকীয়ার টানে ঘর ছাড়লেন এক সন্তানের জননী
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মহিন উদ্দিনের (৩৪) স্ত্রী এক সন্তানের জননী রোজিনা বেগম (৩০) পরকীয়ার টানে পালিয়ে গেছের বলে জানা গেছে। গত দুই মাসেও তার খোঁজ মেলেনি।
এ বিষয়ে রোজিনার স্বামী মহিন উদ্দিন শনিবার (২ অক্টোবর) সকালের সময়কে জানান, গত ১ আগস্ট সকালে রোজিনা কেন্দ্রায় তার বাবার বাড়িতে যাবে এবং বিকেলে আসবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেলে না আসায় মহিন শ্বশুরবাড়িতে মুঠোফোন খোঁজ নিলে তারা বলেন রোজিনা এসে এক ঘণ্টার মধ্যে আবার বেরিয়ে যায় বড় বোন রেহানার বাড়ি চরবাড়িয়ায় যাবে বলে। তখন রেহানার বাড়িতে খোঁজ নিলে সেখানেও যায়নি বলে জানান রেহানা। উক্ত সংবাদ প্রাপ্তির পর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুদিন পর লোক মারফত জানতে পারি সে পার্শ্ববর্তী এলাকা ঝাটিয়াপাড়া গ্রামের জাকের হোসেন (৫৫) পরকীয়ার আবদ্ধ হয়ে পালিয়ে যায়। মহিনের সাথে জাকের হোসেনের বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই সুযোগে তাদের বাড়িতে যাওয়া-আসা করত জাকের।
এ বিষয়ে মহিন আরো বলেন, রোজিনা আমার মেয়ের বিয়ের স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ নিয়ে যায়, যা আমি আমার মেয়ের বিয়ের জন্য রেখেছি। আমার ১৭ বছরের আয়-রোজগার পুরোটা তার কাছে। অনেক খোঁজ করে দুই মাসেও কোনো খোঁজ মিলেনি জাকের ও রোজিনার।
মহিনের অভিযোগ, তার শাশুড়ি ও বড় বোন রেহানা রোজিনাকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। আমি আমার মেয়ের কথা চিন্তা করে আমার স্ত্রী রোজিনাকে আবার সামাজিকভাবে ফিরে পেতে চাই ।
এ বিষয়ে রোজিনার স্বামী মহিন উদ্দিন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় গত ৩ আগস্ট একটি অভিযোগ দায়ের করেছেন। তাতেও কোন খোঁজ মেলেনি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার