ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

দাউদকান্দিতে যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের নেতৃত্বে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৩১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যুবদলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের নেতৃত্বে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলটি দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দোনারচর, গোমতী টোল প্লাজা, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শেষ হয়।

মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। ভোট দিব কিসে ধানের শীষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের এই গণমিছিলি শেষ করেন।

সমাপনী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রদল নেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সিনিয়র সভাপতি দাউদকান্দি কেএম মাহবুবুল আলম, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লায়ন আলমগীর, বিএনপি নেতা সুমন মিয়া, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি, বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার এবং যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিশাল ভোটে বিজয়ী করার আহবান জানান।
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। 

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত