ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় দারুল এহসান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপ্তকারীদের পাগড়ী প্রদান


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৩২

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী স্কুল রোডস্থ দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসায় হিফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফজিলত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার কালাবিবির দীঘির মোড়স্থ পার্ক ২৪ কমিনিউটি সেন্টারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় সদ্য হিফজ সম্পন্নকারী নয়জন হাফেজে কুরআন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী এবং সম্মাননা প্রদান করা হয়। 

‎মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মারুফুল ইসলামের সভাপতিত্বে এইচ এম আব্দুল আজিজ ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বখতিয়ার পাড়া তারতীলুল কুরআন মাদরাসার সদরে মহতামিম আল্লামা ক্বারী ইসহাক সাহেব।

‎এতে বক্তারা হাফেজে কুরআনের মর্যাদা,কুরআন হেফজের ফজিলত এবং কুরআনভিত্তিক জীবন গঠনের গুরুত্ব সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা তুলে ধরে বলেন,হাফেজে কুরআনগণ আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামতপ্রাপ্ত বান্দা।তাঁদের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনের হিফাজত অব্যাহত থাকবে। তাই হাফেজে কুরআনদের যথাযথ সম্মান ও কদর করা সমাজের নৈতিক দায়িত্ব।

‎ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মারুফুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠান থেকে এই যাবত ১২৫ জন ছাত্র হিফজ সমাপ্ত করে অত্র মাদরাসা থেকে বিদায় নিয়েছেন। এবং আজকে ৯ জন হিফজ সমাপ্তকারী ছাত্রদেরকে মাদরাসার পক্ষ থেকে পাগড়ী-সনদ দিয়ে স-সম্মানে বিদায় প্রদান করা হয়। শিক্ষার্থীরা থানা-বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশ গ্রহণ করে সাফল্য অর্জন করে আসছেন। ভবিষ্যতে সকলের সহযোগিতা ও পরামর্শে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা কৈখাইন এশায়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাও আব্দুল আলিম,আশিয়া বায়তুন নুর মাদ্রাসার পরিচালক মাও আনোয়ার,ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম সাহেব, মোহাম্মদ হাশেম সওদাগর, বখতেয়ার পাড়া তারতীলুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাও ক্বারি আবু বকর, হাফেজ মাও: ইউনুস সাহেব। শানে সাহাবা খতিব ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হাফেজ মাওলানা হামিদ হোসাইন আজিজি সাহেব,জয়েন্ট সেক্রেটারি মাওলানা সৈয়দ নূর আনোয়ারী সাহেব, আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাওলানা ফুরকান মাহমুদ সাহেব, সিনিয়র উপদেষ্টা মাও মোকাদ্দেস হোসাইন তোরাবী সাহেব, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আনোয়ারা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন সাহেব, আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের উপদেষ্টা হাফেজ মাও আলাউদ্দীন সাহেব, সহ-সভাপতি হাফেজ শহিদুল্লাহ সাহেব, সেক্রেটারি সাংবাদিক এইচ এম মহিউদ্দিন মনজুরসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম,শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

‎আলোচনা শেষে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়। পরিশেষে দেশ, জাতি, উম্মাহ ও মাদরাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার