বেনাপোল সীমান্ত থেকে বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৯ বিজিবি সদস্যরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্তের একটি পরিত্যক্ত বাড়ীর গেইটের পাশ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়,আটককৃত অস্ত্রের চালানের সিজার মূল্য ২ লাখ টাকা। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নাম্বারে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ৪৯ বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে। দায়িত্বপূর্ণ এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারীসহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন, বর্ডি অর্ন ক্যামেরাসহ যেকোনো ধরণের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রের চালান আটক করতে সক্ষম হচ্ছি। আটককৃত অস্ত্র মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন