নেত্রকোনার মদনে সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
নেত্রকোনার মদনে জাহাঙ্গীরপুর তহুর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় মোঃ আরাধন মিয়া নামে এক অভিভাবক বাদী হয়ে গত ১৯ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ (শিক্ষা ও আইসিটি) একাধিক দপ্তরে অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বাদীর মেয়ে ইফফাত আরা জয়া ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। লটারির ফলাফলে তার নাম ওয়েটিং লিস্ট-১ এ ৪৩ নম্বর সিরিয়ালে আসে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্রসহ মেয়েকে ভর্তি করাতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ এবং ভর্তি কমিটির শিক্ষকরা জানান,ওয়েটিং লিস্ট-১ এর ৪৩ নম্বর সিরিয়াল থেকে ভর্তি করানো সম্ভব নয়।
অভিভাবক অভিযোগ করেন,একাধিকবার অনুরোধ করেও তার মেয়েকে ভর্তি নেওয়া হয়নি। পরে তিনি জানতে পারেন,ওয়েটিং লিস্ট-১ এর ৪৩ নম্বর সিরিয়াল অতিক্রম করে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি ওয়েটিং লিস্ট-১ এবং ওয়েটিং লিস্ট-২ থেকে একাধিক শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন।
অভিযোগপত্র অনুযায়ী, ওয়েটিং লিস্ট-১ থেকে ৪৫, ৪৭, ৪৮, ৫২, ৬৪, ৬৬, ৭০, ৭২,
৭৬, ৮৬, ৯৯ ও ১০৬ নম্বর সিরিয়ালের শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে। এছাড়া ওয়েটিং লিস্ট-২ থেকে ৬, ৭, ১০, ১৪, ১৮, ২১, ২৭ ও ৩০ নম্বর সিরিয়ালের শিক্ষার্থীদেরও ভর্তি দেওয়া হয়।
এছাড়া সহোদর (Sibling) কোটায় অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, লিস্ট-১ এর ২০ নম্বর সিরিয়াল থেকে মোসাঃ সামাইরা নামে এক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে,যদিও তার কোনো ভাই বা বোন ওই বিদ্যালয়ে কখনো শিক্ষার্থী ছিল না। এমনকি তার আবেদনপত্রেও সহোদর কোটার উল্লেখ ছিল না। অভিযোগে দাবি করা হয়,সহোদর কোটায় প্রাপ্যতার তুলনায় তিন থেকে চার গুণ বেশি শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে এবং এ ক্ষেত্রেও আর্থিক লেনদেনের আশঙ্কা রয়েছে।
অভিভাবক মোঃ আরাধন মিয়া তার অভিযোগে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ বলেন,অভিযোগটি সঠিক নয়। বিষয়টি না বুঝেই তিনি এমন অভিযোগ করেছেন। প্রথম ওয়েটিং লিস্টে ভর্তির সময় ছিল মাত্র দুই দিন। ওই সময়ে যারা ভর্তি হতে পারেননি তারা বাদ পড়েছেন। তারপর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে। ভর্তিতে কোন অনিয়ম হয়নি।
বিষয়টি অবহিত করলে আজ রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা বলেন,অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার