চাঁদাবাজমুক্ত দেশ গড়তে বাঁশখালীতে দাঁড়িপাল্লায় ভোট দিতে বললেন ড. কর্ণেল আলি
চাঁদাবাজ, দূর্নীতিবাজ, সন্ত্রাস ও লুটতরাজমুক্ত দেশ গড়তে বাঁশখালীতে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামকে বিজয় করতে বললেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল আলি আহমদ বীরবিক্রম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ১১ দলীয় জোটের জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের সমর্থনে রবিবার (৮ ফেব্রুয়ারি) বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ড. কর্ণেল আলি আহমদ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের প্রত্যক্ষ রায়ের মাধ্যমে ১১দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদীয় হুইপ ও সাতকানিয়া- লোহাগড়া দাঁড়িপাল্লা প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। শাহাজাহান চৌধুরী বলেন, বাঁশখালীর মানুষ অনেক ভাগ্যবান, আল্লাহর ওলি আল্লামা ইসহাক হুজুরের সুযোগ্য সন্তানের মতো একজন যোগ্য প্রার্থী পেয়েছেন, জহিরুল ইসলামের বক্তব্য শুনে মনে হলো কোনো এক রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তিনি আরও বলেন, রতনে রতন চিনে, ড.অলি আহমদ এদেশের অন্যতম রত্ন, তাই তিনি কোনো চাঁদাবাজের সাথে জোট না করে জামায়াতের আমীর ড.শফিকুর রহমানের নেতৃত্বাধীন জোটকে বেঁচে নিয়েছেন। যেই জোটের সাথে রয়েছেন শায়খুল হাদীস মরহুম আল্লামা আজিজুল হক এর সুযোগ্য সন্তান হেফাজতে ইসলামের মুখপাত্র আল্লামা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুফতি মুসা বিন ইজাহারসহ ১১দলীয় জোট।
বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর কর্মপর্ষদ সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর জাফর সাদেক, দ.জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, দ.জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব মুফতি মুছা বিন ইজাহার, পৌরসভা আমীর আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশন দ.জেলা জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, দ.জেলা জামায়াত নেতা এড. আবু নাছের, উপজেলা নায়েবে আমীর আব্দুর রহিম ছানুবী, কর্মপরিষদ সদস্য নুরুল আমিন সিকদার, হেফাজতে ইসলাম পার্টির মাওলানা ফজলুল করিম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মহিউদ্দিন, এনামুল হক জিহাদী, মোঃ রাশেদ মিয়া তালুকদার প্রমূখসহ জামায়াতের যুব বিভাগ, ইসলামী ছাত্রশিবির, এলডিপি, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এনসিপিসহ ১১ দলীয় জোটের হাজার হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ রায় ও ভালোবাসায় এমপি নির্বাচিত হতে পারলে বাঁশখালীর,আলেম-ওলামা, কৃষক- শ্রমিক, ছাত্র -জনতা, গরীব, দুঃখী, ব্যবসায়ী, প্রবাসী, হিন্দু, বৌদ্ধ, মুসলিমসহ সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, ন্যায়, ইনসাফ ও সমৃদ্ধির বাঁশখালী গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি