গুরুদাসপুরে বসত বাড়িতে অগ্নিকান্ডে মা-মেয়ের মৃত্যু
দুধের শিশুকে বুকে জড়িয়ে ঘুমিয়ে ছিলেন আতিয়া বেগম (২৭)। সকাল হয়েছে ঠিকই’ তবে আতিয়া বেগমের সেই ঘুম আর ভাঙেনি। গভীর রাতে বাড়িতে লাগা আগুনে পুড়ে মারা গেছেন তিনি এবং তার দেড় বছর বয়সি শিশু রওজা মনি। গুরুত্বর দগ্ধ হয়েছেন বৃদ্ধ শ্বাশুড়ি মনিকা বেগম।
সোমবার (৯ ফেব্রুয়ারী) রাত তিনটার দিকে আগুন লাগে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের দিনমজুর রান্টুর বাড়িতে। এই আগুনে অন্তত ১৮টি ছাগল পুড়ে মারা গেছে। পুড়ে ছাই হয়েছে দোকান, গোয়াল এবং শোবার ঘরসহ ৭টি ঘর। এতে প্রায় ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান প্রাণে বেঁচে যাওয়া রান্টু সরকার।
বিলাপ করতে করতে রান্টু সরকার বলেন, তিনিও স্ত্রী সন্তানর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর তিনি দৌড়ে ঘর থেকে বেড়িয়ে পড়েন। মুহুর্তে আগুন ভয়াবহ রূপ নেয়। প্রাণভয়ে শিশু সন্তান নিয়ে খাটের নিচে আশ্রয় নেন তার স্ত্রী। নিজে কোনো মতে প্রাণে বাঁচলেও বাঁচানো যায়নি তার স্ত্রী-সন্তানকে।
তিনি বলেন, ঘরবাড়ি, স্ত্রী ও দুধের সন্তানকে হারিয়ে তিনি পাগলপ্রায় হয়ে গেছেন। দগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তার মা মনেকা বেগমও। সব হারিয়ে তিনি এখন নিস্ব।
স্থানীয় ইউপি সদস্য বলেন, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। তবে তাতে কোনো লাভ হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী শাকিল ইসলাম বলেন, গোয়ালে দেওয়া কয়েল থেকে আগুন লাগে ধানের খড়ে। এরপর তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। তিনিসহ স্থানীয় বাসিন্দারা
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি