ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৯-২-২০২৬ বিকাল ৫:১০

জয়পুরহাটের পাঁচবিবিতে  কাবাডি প্রতিযোগিতার সনাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বিকেলে  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫/২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর আয়োজনে  পাঁচবিবি উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে ছেলে ও মেয়েদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার  বিতরণ করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

পাঁচবিবি উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী এই খেলায় অংশগ্রহণ করেন। ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় এল বিপি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় বড়মানিকা উচ্চ বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন