ভূরুঙ্গামারীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভোটকেন্দ্র গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, নির্বাচন চলাকালীন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবেপর্যবেক্ষণের লক্ষ্যে ভোটকেন্দ্র গুলোতে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার পাশাপাশি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটের দিন কেন্দ্রগুলোর ভেতর ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে সিসি ক্যামেরা সক্রিয় থাকবে। এদিকে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, এ ব্যবস্থার ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া আর ও বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ হবে।
উল্লেখ্য, ভূরুঙ্গামারী উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৯২ টি। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলায় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ