টাঙ্গাইলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার (২ অক্টোবর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শামীম হোসেন চৌধুরী, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহানাজ বেগম, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান আল ফারুক, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-মহাপরিদর্শক মোহর আলী মোল্লা, পরিদর্শক (সাধারণ) মো. আমিনুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুল হক, জামিল হোসেন, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবুল মনসুর, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণ।
দিবসের তাৎপর্য নিয়ে বক্তারা বলেন, উৎপাদনশীলতার লক্ষ্য (ভিশন) সম্পদের দক্ষ ও কার্যকরী ব্যবহার নিশ্চিতকরণ করে উন্নত জীবন গড়া। উৎপাদনশীলতা হল কম খরচে মান সম্পন্ন উৎপাদিত পণ্য বা সেবা। সুষ্ঠভাবে সঠিক কাজটি সম্পাদন করাই উৎপাদনশীলতা। মূলত সম্পদের দক্ষ ও কার্যকরী ব্যবহার নিশ্চিত করাকে উৎপাদনশীলতা বলে। উৎপাদন শুধুমাত্র পণ্যের পরিমানকে নির্দেশ করে, কিন্তু উৎপাদনশীলতা পণ্যের পরিমান ও গুণগত মান দুইটাকেই নির্দেশ করে। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে এর সুফল হিসেবে আমরা নানাভাবে লাভবান হতে পারি। প্রতি ইউনিটে উৎপাদন খরচ কমাতে পারলে উৎপাদিত পণ্যের দাম কম হবে, মুদ্রাস্ফিতি কম হবে, উপার্জন বেশি হবে, অধিকতর প্রতিযোগীতার সুযোগ পাবে, নতুন বাজার সৃষ্টি হবে ও অধিক কর্মসংস্থানের সুযোগ হবে। ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা