গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি
নানা প্রতিশ্রুতিতে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। এখন পুরো দেশ তাকিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের দিকে।
এ নিয়ে আলোচনা এখন দেশের প্রতিটি অঙ্গন। এই আলোচনার বাইরে নয় শোবিজ তারকারা। বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন নির্বাচনে।
সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে তিনি ভোট বিষয়ক একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।’
তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। আর তার এ মন্তব্যের পর কমেন্ট সেকশনে তার সমর্থনে আসছে নানা মন্তব্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।
এছাড়া বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন কুদ্দুস বয়াতি। নির্মাতা শিহাব শাহীন কুদ্দুস বয়াতির পোস্ট শেয়ার দিয়ে লেখেন, হালাল গান।
বলে রাখা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ২৯১ জন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা এবং জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০টির পরিবর্তে ২৯৯ আসনে ভোট হচ্ছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঈদে আসছে নাজমুল অনিকের মিউজিক ভিডিও “যৌবন”
বাচসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘বুদ্ধিদীপ্ত’ ও তানজিনা রুমার দ্বৈত গান "যৌবন" নির্মাতা আলী জুলফিকার জাহেদীর নতুন পরীক্ষা
আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি?
গান শোনাবেন বুবলী
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা!
মডেল ঋদ্ধি মালিনীর প্রথম কাব্যগ্রন্থ ‘মঞ্জরীমালা’ প্রকাশ
ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস
নতুন অ্যালবাম বিক্রির রেকর্ড গড়ল কে-পপ ব্ল্যাকপিংক
গ্ল্যামারাস লুকে কেয়া পায়েল
ফ্যাশন ইন্ডাস্ট্রির দুই দশকের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প মারিয়া কিসপট্টার
আপন ভুবন বৃদ্ধাশ্রমে আশ্রয়হীন মানুষের পাশে রোজিনা