ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার-৪ আসনে উন্নয়ন ও নিরাপদ জনপদ গড়ার অঙ্গীকার স্বতন্ত্রপ্রার্থী মহসিন মিয়া মধুর


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ১:৭

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসন মুসলিম, হিন্দু, মণিপুরি, খাসিয়া ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও বৈচিত্র্যময় ঐতিহ্যে সমৃদ্ধ এক গর্বিত জনপদ—এমন মন্তব্য করে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ফুটবল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মহসিন মিয়া মধু। পর্যটন, চা-শিল্প, কৃষি ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মহসিন মিয়া মধু বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে শোষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বমুক্ত করে একটি নিরাপদ, সমৃদ্ধ, সম্ভাবনাময় ও বৈষম্যহীন মানবিক জনপদে রূপান্তর করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জন্য, মানুষের পাশে থেকে এবং মানুষের কথা ভেবে উন্নয়ন বাস্তবায়নের দর্শন থেকেই তিনি গণঅধিকার ও উন্নয়নের পক্ষে ভোট প্রার্থনা করছেন। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, পর্যটন শিল্পের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে অঞ্চলটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চা-শ্রমিক ও চা জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আবাসন উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা জোরদার এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন এই স্বতন্ত্রপ্রার্থী। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করে কর্মসংস্থান বাড়ানো, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে মহসিন মিয়া মধু বলেন, লাউয়াছড়া ও আশপাশের বনাঞ্চল রক্ষা, অবৈধ গাছ কাটা বন্ধ এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে আধুনিক খামার স্থাপন, কৃষকদের প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থা করা হবে। এ ছাড়া কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালু, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, আধুনিক কৃষি ব্যবস্থা চালু, কোল্ড স্টোরেজ স্থাপন, শিক্ষাবৃত্তি প্রদান এবং নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক