ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

আদমদীঘিতে জালিয়াতির মাধ্যমে জমির হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিনজন গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ১:৯

বগুড়ার আদমদীঘিতে অবৈধ উপায়ে জালিয়াতির মাধ্যমে জমির দাখিলা-হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবাদপুকুর বাজারের আশরাফ আলীর ছেলে এমএ মতিন (৪৭), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বিহিগ্রামের জাকির হোসেনের ছেলে রাজিম উদ্দীন (২২) ও একই উপজেলার তালসন গ্রামের নুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬)। গত (৯ ফেব্রুয়ারী) সোমবার বিকেল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন ভুমি অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপজেলার নসরতপুর ইউনিয়ন ভুমি অফিসের সহকারি ভুমি কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।  
মামলা সুত্রে জানাযায়, বিবাদীদ্বয় সহ আরো অজ্ঞাত ৩/৪ জন পরস্পর যোগ সাজশে সম্প্রতি আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের পুশিন্দা মৌজার আরএস খতিয়ান নং ৫৪০ এবং দত্তবাড়িয়া মৌজার আরএস খতিয়ান নং ৪১৫ নসরতপুর ইউনিয়ন ভুমি অফিসের সহকারি কর্মকর্তার অনুমোদন ছাড়াই অবৈধ উপায়ে দাখিলা সৃষ্টি বা কাটে। পরবর্তিতে বিবাদীরা ২০৩১ হতে ২০৩২ অর্থ বছর আসলে ১নং বিবাদী এমএ মতিনের মাধ্যমে নসরতপুর ভুমি অফিসে দাখিলা-হোল্ডিং সংশোধনের জন্য অনুরোধ করেন। কিন্তু উক্ত হোল্ডিং এর অনুমোদন কি ভাবে পেলেন তা জিজ্ঞাসা করলে বিবাদীরা সঠিক উত্তর দিতে না পারায় নসরতপুর ইউনিয়ন ভুমি অফিসের সহকারি ভুমি কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ, বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কে অবগত করেন। উক্ত বিবাদীদ্বয়কে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসে নিয়ে জমির দাখিলা-হোল্ডিং কিভাবে জালিয়াতি করা হয়েছে। এমন বিষয়ে জানতে চাইলে বিবাদীরা তাদের দোষ স্বীকার করায় ওই তিনজনসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিশ্বাস ভঙ্গ করে প্রতারনার মাধ্যমে জাল বা জালিয়াতির মাধ্যমে জমির দাখিলা তৈরী করার অপরাধ সংক্রান্ত ১৮৬০ সালের ৪০৬/৪২০ পেনাল কোড ধারায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ তাদের গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট

বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি

তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে খালে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু