পটুয়াখালী-৩ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলনে ভিপি নুর
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) বলেছেন, ‘ভোটারদের নিরাপাত্তা নিশ্চিত করা না হলে কোনো প্রকার সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সন্ত্রাসী, ভূমিদস্যু, চর দখলকারীদের দিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করছে এবং নির্বাচন বানচালের জন্য এই অপকর্মগুলো করা হচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রæয়রি) বিকেল ৫টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভিপি নুর বলেন, ‘এসব ঘটনা থামানো না হয় এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমাদের এজেন্টরা এবং ভোটাররা চরম নিরাপত্তহীনতার মধ্যে থাকবেন। আমার মত প্রার্থীই যদি এ ধরণের অবস্থার মধ্যে থাকেন, তাহলে সারা বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে ? বুধবার (১১ ফেব্রæয়ারি) এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের রাজপথে নামতে হতে পারে। জনগণকে ও ভোটারদের অনিরাপদ রেখে এবং তাদেরকে হুমকির মুখে রেখে কোনো প্রকার সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
ভিপি নুর বলেন, ‘আগামী ১২ তারিখ যে ভোট হবে, তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়। ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। গণতন্ত্রকে সুসংগঠিত করতে ওই এলাকা পরিদর্শন করে অনিয়মগুলো তুলে আনা জরুরী। আজকে মূলত: আমি এসেছি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার মহোদয়কে স্বতন্ত্র প্রার্থী কর্তৃক এলাকায় যে ঘটনাগুলো অবহিত করতে এবং বিগত দিনে যে অভিযোগগুলো দেওয়া হয়েছিল সে বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে’।
ভিপি নুর বলেন, ‘সন্ত্রাসী ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা নির্বাচন বানচাল এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই মূলত: এসব করছে। আমি ডিসি ও এসপি মহোদয়কে বিষয়টি জানিয়েছি।জনগণ নিরাপত্তাহীনতার মধ্যে আছে, ভোটাররা আশঙ্কার মধ্যে আছে। যেখানে একটি বাড়ি জ্বালিয়ে ও পুড়িয়ে দেয়া, অফিস পুড়িয়ে দেয়া, এক নারীকে ধর্ষণ করে হত্যা করাসহ এ ধরণের উল্লেখযোগ্য ঘটনা ঘটছে। অথচ এই পর্যন্ত প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তা সন্তোষজনক নয়। আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নির্বাচন কমিশনের সচিব এবং পুলিশের আইজিপি মহোদয়কেও এ ঘটনা জানিয়ে রেখেছি।
প্রসঙ্গত: সংবাদ সম্মেলনের আগে প্রায় ঘন্টানেক ধরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে, ভিপি নুর জানিয়েছেন তাঁর অভিযোগ ও বক্তব্য শোনার পর জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। এ সময় গণঅধিকার পরিষদের জেলা ও গলাচিপা-দশমিনা এলাকার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব