ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ১১:৫১

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে প্রতিটি শিল্পীরই মনে কিছু সুপ্ত ইচ্ছা থাকে তেমনই এক অপূর্ণ ইচ্ছা সম্প্রতি পূরণ হলো এই অভিনেত্রীর। 
অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে একই প্রজেক্টে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী তার এই ভালো লাগার কথা ভাগ করে নেন। তিনি জানান, চঞ্চল চৌধুরী এবং প্রবীর রায় চৌধুরী এই অভিনেতা-পরিচালক জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই দুই গুণী মানুষের সঙ্গে কাজ করাটা তার জন্য ছিল বড় এক প্রাপ্তি।
তটিনী বলেন, ‘চঞ্চল ভাইয়ার সাথে এর আগে অনেক কাজ হয়েছে, প্রবীর দা’র সাথেও একটা হয়েছে। কিন্তু এই দ্বৈতটাও তো আসলে খুবই পপুলার। সো এদের সাথে মানে মাঝে বসতে পারলাম আমি, কাজ করতে পারছি, সো আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল আসলে। আমার উইশ লিস্টের মধ্যে আই থিঙ্ক কোনো একটা কিছু পূর্ণ করলাম আজকে।’
প্রসঙ্গত, তটিনী ২০১৯ সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে। 
তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এদিকে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন।

 

এমএসএম / এমএসএম

এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল

কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?

তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’

হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী

সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা

টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’