উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জামাদি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিতরণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্পসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বুধবার সকাল ৯টার পর থেকে পর্যায়ক্রমে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হয়। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সেগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে প্রেরণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো শুরু হয়। উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫৮ জন, নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৩২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি, পুলিশ,সেনাবাহিনী, র্যাব ও আনসার ভিডিপি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
আরমান / আরমান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied