শিবচরের ১০২ কেন্দ্রে পৌছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানোর কাজ শুরু হয়েছে। বুধবার(১১ ফেব্রুয়ারি) সকাল থেকে
প্রিজাইডিং কর্মকর্তারা আসেন উপজেলা চত্বরে।
পরে তাদের হাতে তুলে দেয়া হয় ব্যালট পেপার, কাগজ, কালিসহ বিভিন্ন উপকরণ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় কেন্দ্রে এই মালামাল।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ জন প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন। এছাড়া ২ জন রয়েছে হিড়জা ভোটার। ১০২ টি ভোট কেন্দ্রের ৫৯২ টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতাভুক্ত। এই আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫২ টি।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন,'নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে পৌছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা থাকবেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।'
উল্লেখ্য, জেলায় প্রায় ৬০০ সেনাবাহিনী টহল ও নির্বাচন সুষ্ঠু করতে কাজ করেছেন। প্রতিটি উপজেলায় একশো করে বাংলাদেশে সেনাবাহিনী থাকবেন নির্বাচনী মাঠে। এরমধ্যে সদর উপজেলায় থাকবেন ২০০ সেনা সদস্য। এছাড়া ৬ প্লাটুন বিজিবি, অর্ধশত র্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন ভোট সুষ্ঠু হওয়ার লক্ষ্যে। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ ও মাদারীপুর-৩ আসনে ১০ জন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন এই দায়িত্ব পালনে।
আরমান / আরমান
আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
Link Copied