ধামইরহাটে ৫৩ ভোট কেন্দ্রে পৌছে গেছে ব্যালট ভোট গ্রহণ আগামীকাল
নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। নওগাঁ-২ আসনে ধামইরহাট উপজেলায় ৫৩টি ভোটকেন্দ্রে ব্যালটসহ নির্বাচণী সরঞ্জাম ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১১ ফেব্রুয়ারী (বুধবার) সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় পোস্টাল ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৮৪৭ জন, মহিলা ভোটার ৮২ হাজার ৮৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ৫৩টি কেন্দ্রের মোট ৩২০টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে বিজিবি, পুলিশ বাহিনী। এছাড়া বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই, ঝুকিপুর্ন কেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।’
প্রশাসনের পক্ষ থেকেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটগ্রহণে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
আরমান / আরমান
আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি