ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম -১ আসনের ভূরুঙ্গামারী উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ।


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-২-২০২৬ দুপুর ৪:৫৩
কুড়িগ্রাম-১ আসনে ভূরুঙ্গামারী উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রে সকাল ৭.৩০ মিনিটি থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা  গেছে, এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট খাটো দুই একটি বিচ্ছিন্ন  ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও স্বচ্ছ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। টহল টিম ও মোবাইল টিমের সক্রিয় উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তৎপরতায় সার্বিক পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। ভোটাররা জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। অনেকেই আশা প্রকাশ করেন, নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা অনুযায়ী হবে। সবমিলিয়ে ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

আরমান / আরমান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার