ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে টিলা কাটা বন্ধে নীরব প্রশাসন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২-১০-২০২১ বিকাল ৫:২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে অবাধে কাটা হচ্ছে পাহাড়ি টিলা। প্রভাবশালী ব্যক্তিরা টিলা কেটে রাস্তা, বাড়িঘর ও স্থাপনা তৈরি করছেন। আবার কোনো কোনো এলাকায় পাহাড়ি টিলা কেটে নিচ্ছেন মন্দিরের সংস্কার কাজে। উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে পাহাড় ও টিলা কাটা হলেও তা বন্ধে স্থানীয় প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের জোরালো কোনো পদক্ষেপ নেই। এতে প্রতিদিন বাড়ছে পাহাড়ি-টিলা কাটা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।

সরেজমিন দেখা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা, দেওয়াছড়া, কমলগঞ্জ ইউনিয়নের বাঘমারা, রাজটিলা, সরইবাড়ি,কালাছড়া, আদমপুর, ইসলামপুরের রাজকান্দি, টিলাবাজার, আলীনগর ইউনিয়নের সুনছড়া, মাধবপুর ইউনিয়নের নুুরজাহান,পদ্মছড়া চা বাগান এলাকায় টিলা কাটার ধুম পড়েছে। কেউ কেউ টিলা কেটে বাড়িঘর, কেউ রাস্তা আবার দোকানপাঠ তৈরি করছেন। এছাড়া কমলগঞ্জের বিভিন্ন খাসিয়া পুঞ্জিতেও পাহাড় কাটার অভিযোগ রয়েছে।

কমলগঞ্জে সবচেয়ে বেশি টিলা কাটা হচ্ছে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায়। স্থানীয়রা বসতি করতে টিলা কাটছেন। টিলা কেটে তারা পাকা দালান বানাচ্ছেন। এখানে টিলা কাটতে গিয়ে বিশাল পর্দা টাঙিয়ে আড়াল করে মাটি কাটা হচ্ছে। এতে ঝুকিঁপুণ হয়ে উঠেছে ওই এলাকার বাড়িঘর। এছাড়া ওই এলাকার স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় একটি চক্র টিলার মাটি বিক্রির করছে বলে অভিযোগ উঠেছে। অবৈধভাবে টিলা কাটার সঙ্গে বিভিন্ন দলের নেতাকর্মীরাও জড়িত। শুধু কালেঙ্গা নয় লাউয়াছড়া এলাকার নুরজাহান,, রাজটিলা, বনগাঁও এলাকায় টিলা কেটে রিসোর্ট বা অন্যান্য স্থাপনা তৈরীর কাজ করছেন। এতে পাহাড়ি টিলার সৌন্দয নষ্ট হচ্ছে।

স্থানীরা জানায়, এসব টিলা বা পাহাড় কাটার সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রভাবশালী একটি ভুমিখেকো চক্র জড়িত। তাদের প্রত্যক্ষ মদদেই চলছে পাহাড় আর টিলা কেটে বাড়িঘর তৈরীর মহোৎসব। কোথাও আবার পাহাড় আর টিলা কেটে মাটি বিক্রিও করা হচ্ছে। স্থানীয় প্রশাসন তাতে অভিযান করতে চাইলে ওই সিন্ডিকেট চক্র প্রশাসনকে নানা ভাবে বাধা প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুুপুরে মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া এলাকায় দেখা যায়, একটি টিলা কেটে ট্রলি দিয়ে শ্রমিকরা মাটি নিচ্ছেন। মাটি নেয়ায় টিলাটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই ওই টিলা ধসে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, স্থানীয় একটি মন্দির ভরাটের জন্য এ টিলার মাটি নেয়া হচ্ছে। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য কৃঞ্চ লাল সিংহ বলেন, ওই টিলার নিচে একটি ঘর তৈরী করা হবে তাই ম্যানেজারের সাথে আলাপ করে মাটি মন্দিরে নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক সাংবাদিকদের বলেন, পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যারা পাহাড় বা টিলা কাটছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত