ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-২-২০২৬ বিকাল ৫:১৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় পোলিং অফিসারের মৃত্যু নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামের ভোট কেন্দ্রে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ। পোলিং অফিসারের নাম মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮)। তিনি জেলার সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। মুজাহিদুল ইসলাম হাবিব সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, নির্বাচনের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমরা তাকে মৃত পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
 
 

আরমান / আরমান

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক