ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন কে সংবর্ধনা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২৬ বিকাল ৫:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে নব-নির্বাচিত 'সংসদ সদস্য' বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনকে নন্দীগ্রাম উপজেলা বাসীর পক্ষ থেকে সংবর্ধন দেয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হতে শুরু করেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্থরের জনগন। এসময় স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে উঠে সংবর্ধনাস্থল।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন দূর্নীতি-চাঁদাবাজী সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা করে বলেন, কেউ অসৎ কর্মকান্ড করার চিন্তাও করবেন না। কেউ যেন বলতে না পারে স্বৈরাচার আওয়ামীলীগ যে পথে ছিল বিএনপিও সেই পথে গেছে, আমরা ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করতে চাই। এসময় তিনি তার ভবিষ্যৎ কর্ম পরিকল্লপনা তুলে ধরেন।
বক্তব্য শেষে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে ফুলের সংবর্ধনা ও ফুলের মালা দিয়ে বরন করে নেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি, সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, প্রজন্ম দল, মহিলা দল, ছাত্রদল সহ সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ও বর্তমান নেতা কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির