রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামানত হারালেন ৩ প্রার্থী
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া টাকা ফেরত পাবেন না। প্রার্থিতার জন্য তাদের ৫০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছিল।গণঅধিকার পরিষদের প্রার্থী মীর শাহজাহান ৪০৭, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আব্দুর রহমান ১ হাজার ১০০ ও স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ ৬৬৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তারা হলেন-গণআধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহন (ট্রাক), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) (ঈগল প্রতীক)মোঃ আব্দুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল-সাআদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করেন।জামায়াতের ইমলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (দাঁড়ি পাল্লা) প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পোষ্টাল ভোট পেয়েছেন ২০০২ টি, নিকটতম বিএনপি’র প্রার্থী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফ উদ্দিন মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০২ ভোট। তিনি পোষ্টাল ভোট পেয়েছেন ৮৯২ টি। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। গোদাগাড়ী ও তানোর উপজেলা সহকারি রিটানিং অফিসার সূত্রে এ ফলাফল পাওয়া গেছে।গোদাগাড়ী ও তানোর উপজেলা সহকারী রিটানিং অফিসার নাজমুস সাদত রত্ন ও নাইমা খাঁন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯টি। এরমধ্যে গোদাগাড়ী ৯৮টি এবং তানোরে ৬১টি কেন্দ্রে দাঁড়িপাল্লা ১লাখ ৭ হাজার ৪৬০ ধানের শীষ ১ লাখ ৩ হাজার ৩৩৬ ট্রাক ১৯৩৪টি ঈগল পাখি ৬১৪টি মোবাইল ফোন ৩৪৫। তানোরে ৬১টি কেন্দ্রে পেয়েছেন, দাঁড়িপাল্লা ৬২ হাজার ৩২৪, ধানের শীষ ৬৫ হাজার ৬৭৪ ট্রাক ২০৩টি ঈগল পাখি ৪৬৬টি, মোবাইল ফোন ৩০৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৮৫৮জন।
এমএসএম / এমএসএম
পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে ওষুধ কারখানা, জনস্বাস্থ্য হুমকির মুখে
সীতাকুণ্ডে কারখানার শেড ধসে দুই শ্রমিক নিহত
মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট
মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
আদমদীঘিতে বাংলা নববর্ষ উযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা
চরের কান্না—চিকিৎসার অভাবে পথে হারিয়ে যায় কত জীবন
টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি: ভ্রাম্যমাণ অভিযানে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কাউতুলী-ঘাটুরা রাস্তা প্রশস্তকরণে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন
সাবেক আ.লীগ এমপির তেল পাম্পে অনিয়ম: গোপনে ২,৬০০ লিটার বিক্রি, জরিমানা ৫০ হাজার