নির্বাচন ব্যস্ততায় প্রশাসন, ভূরুঙ্গামারীতে নদী থেকে বালু উত্তোলনের মহাউৎসব
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ব্যস্ত থাকায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবাধে নদী থেকে বালু উত্তোলনের মহা উৎসব চলছে । দিনের পর দিন প্রকাশ্যে বালু উত্তোলন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় পরিবেশ ও জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী ও শাখা নদী থেকে প্রভাবশালী মহল নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ড্রেজার মেশিন ও ভেকু ব্যবহার করে বালু উত্তোলন করছে । এতে করে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার এবং পাশাপাশি নদীর তীর ভাঙনের আশঙ্কা বেড়েছে বহুগুণ । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রশাসনের চোখের সামনেই এই অবৈধ কর্মকাণ্ড চললেও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব ও ব্যস্ততার কারণে কেউই কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। ফলে বালু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। একাধিক এলাকায় কৃষিজমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে । এছাড়া ভারী যানবাহনে বালু পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে পরিবেশ সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে। তারা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে পুরো এলাকাবাসীকে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ