ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রসাশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ২:৩১

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন-এর উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন।  সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সহকারী কমিশনার   (ভূমি),   উপজেলার বিভিন্ন    দপ্তরের    প্রধানগণ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এ খোকন বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা। সভায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করা হয়। বাজার তদারকি জোরদার করা, খাদ্যে ভেজাল  রোধে  নিয়মিত অভিযান পরিচালনা এবং ইফতার ও সেহরির সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং অতিরিক্ত মুনাফা পরিহার করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি,নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার