বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে ৩ কোটি ৬৮ লাখ টাকা দিল ন্যাশনাল ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও পরিচালনায় অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের নিকট মোট ৩,৬৮,০৮,১৯৯ টাকা (তিন কোটি আটষট্টি লক্ষ আট হাজার একশ নিরানব্বই টাকা) পরিমাণের একটি পেমেন্ট অর্ডার গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হস্তান্তর করেছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব নওয়াদ মোস্তফা, ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ইনচার্জ) জনাব মো. মেশকাত-উল-আনোয়ার খানের কাছ থেকে উক্ত পেমেন্ট অর্ডারটি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক জনাব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ন্যাশনাল ব্যাংকের সিআরএম (এমএসএমই) বিভাগের প্রধান জনাব মো. মোরশেদ কামাল।
এই অংশগ্রহণের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ন্যাশনাল ব্যাংক সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে