ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কাসা ক্যাম্পেইনে শতভাগের বেশি লক্ষ্য অর্জনকারী ৬৬ শাখা-উপশাখাকে পুরস্কৃত করলো এনআরবিসি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ৪:০

এনআরবিসি ব্যাংকের বিনা ও স্বল্প ব্যয়ের চলতি ও সঞ্চয়ী হিসাব (কাসা) সংগ্রহে শতভাগের বেশি লক্ষ্যমাত্রা  অর্জনকারী ৬৬টি শাখা ও উপশাখাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’এ শাখা-উপশাখা প্রধানদের হাতে সার্টিফিকেট তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান  মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ ও উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, ব্যাংকের মুনাফা অর্জনের সক্ষমতা বাড়ানোর লক্ষে গত বছরের ১৬  সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনের ‘কাসা ক্যাম্পেইন’ করা হয়। এই ক্যাম্পেইন উপলক্ষে ব্যাংকের শাখা-উপশাখাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে তারুন্যের উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন্স অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবমুখর এই আয়োজনগুলোর মাধ্যমে ব্যাংকের আমানতের পরিমান ২১ হাজার কোটি টাকা এবং আমানত হিসাব সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করে। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, টেকসই মুনাফা নিশ্চিত করার ক্ষেত্রে বিনা ও স্বল্প ব্যয়ের আমানত সবচেয়ে গুরুত্বপূণ নিয়ামক হিসেবে কাজ করে। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধমে এনআরবিসি ব্যাংকের চলতি ও সঞ্চয় আমানত হিসাব বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, আমরা মনে করি, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি প্রদান করার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি প্রদান করাটাও সুশাসনের অংশ। আমাদের লক্ষ্য সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করে এনআরবিসি ব্যাংককে আমানতকারীদের জন্য নিরাপদ ও বিশ্বস্ত ব্যাংক হিসেবে গড়ে তোলা। 
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এমএসএমই অর্থায়ন সম্প্রসারণ, বিনা ও স্বল্প খরচের আমানত সংগ্রহ এবং ব্যাংকিং সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভূক্তির ওপর গুরুত্ব দিয়ে বলেন, ব্যক্তিগত এবং প্রতিটি শাখা-উপশাখাকে প্রদত্ত নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন