ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নে ইউনিসফট সিস্টেমস লিমিটেডের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর
এনসিসি ব্যাংক দেশের সব শাখায় ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে, যা ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অত্যাধুনিক এ সিস্টেমটি ডিজাইন ও বাস্তবায়ন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিসফট লিমিটেড।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম এবং ইউনিসফট সিস্টেমস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এসময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং মোঃ হাবিবুর রহমান; এসইভিপি ও আইসিসি প্রধান মোহাম্মদ মোরশেদুল কাদের খলিলি; এসভিপি ও হেড অব আইসিটি ডিভিশন মোঃ সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও সিএডি প্রধান মুহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ রিটেইল ব্যাংকিং ও সিআরএম রিটেইল বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউনিসফট সিস্টেমস লিমিটেডের জাভা সফটওয়্যার বিভাগের প্রজেক্ট ম্যানেজার তাজকিয়া তাসনিম ও বিজনেস টিমের সদস্য মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম বলেন, ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে এনসিসি ব্যাংকের ঋণ প্রক্রিয়াকরণ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে এবং গ্রাহকসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আধুনিক এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এনসিসি ব্যাংক তাদের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানে প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হবে। এই উদ্যোগ বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি স্মার্ট, দ্রুত ও টেকসই ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে এনসিসি ব্যাংকের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে