ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

হায়াত প্লেস ঢাকা উত্তরায় ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-২-২০২৬ বিকাল ৫:৩৯

গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ অফার প্রদানের লক্ষ্যে হায়াত প্লেস ঢাকা উত্তরা এবং প্রাইম ব্যাংক পিএলসি. একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-এর ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড প্লাটিনাম এবং প্রায়োরিটি ডেবিট কার্ডধারীরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় এক্সক্লুসিভ ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা উপভোগ করতে পারবেন। এই বিশেষ সুবিধা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য প্রিমিয়াম ডাইনিং ও আতিথেয়তা সেবায় নতুন অভিজ্ঞতা যুক্ত করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার জেনারেল ম্যানেজার টি. কেভিন ম্যাকইন্টায়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মেজবাহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন