ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় লবণবোঝাই ট্রাকে ৪৮ হাজার পিস ইয়াবা : চালক-হেলপার আটক


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৪-৫-২০২১ রাত ১০:৪৪

চট্টগ্রামের পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে লবণবোঝাই একটি ট্রাক থেকে ৪৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবার চালান পরিবহনের দায়ে বোঝাইকৃত লবণসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৩১২৭) জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।

আটককৃতরা হলেন- ট্রাকের চালক মোহাম্মদ মাসুম মিয়া (৪০)। তিনি ময়মনসিংহ জেলার কতোয়ালি থানার ১৯নং ওয়ার্ডের বলাশপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ও হেলপার আলো হোসেন (৩০) একই এলাকার আবদুল খালেকের ছেলে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে- এমন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পটিয়া থানা পুলিশ। এ সময় লবণবোঝাই একটি ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির পর ট্রাকে লুকানো ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা। আটক দুই মাদক চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

তিনি আরো জানান, পরিবহন সেক্টরে এ চক্রটির বে কিছু সিন্ডিকেট রয়েছে। নিজেদের পেশার আড়ালে গোপনে মাদক কারবারির সাথে জড়িত তারা। কক্সবাজারের স্থানীয় কিছু দালাল ও মাদক ডিলাররের যোগসাজশে পণ্যবাহী পরিবহনের চালক ও সহকারীদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঢাকায় পাচার করা হচ্ছে ইয়াবা। এই চক্রের নিয়ন্ত্রণাকারী টেকনাফের দালাল রফিক এবং ব্যবস্থাপনার সার্বিক দায়িত্বে রয়েছে চালক মাসুম বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ আগস্ট ১ লাখ ৯৬ হাজার পিস ইয়াবাসহ লবণবোঝ্ইা ট্রাকের চালক মাসুম মিয়া ও সহকারী আলো হোসেনের পিতা আবদুল খালেক নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় র‌্যাব-১-এর হাতে গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত