ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতিমুক্ত থেকে দেশ ও জনগণের স্বার্থে প্রকল্প প্রণয়নের আহ্বান পানি সম্পদ মন্ত্রীর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-২-২০২৬ দুপুর ৪:৬

পানি সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী মোঃ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি পানি সম্পদ মন্ত্রণালয়  এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের সহিত অদ্য ১৯/০২/২০২৬ ঢাকার গ্রীনরোডস্থ পানি ভবনে এক মত বিনিময় সভায় মিলিত হন। সভা পরিচালনা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দীন। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ  এনায়েত উল্ল্যাহ অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, বোর্ডের সর্বস্তরের কর্মকার্তাবৃন্দ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ (সিবিএ) এর সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বোর্ডের কর্মকান্ডের উপর বিস্তারিত উপস্থাপনা করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী রবীন কুমার বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্ল্যাহ। নবনিযুক্ত মন্ত্রী মহোদয়গণকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ (সিবিএ) এর সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু। 

মাননীয় প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নির্দেশনায় বলেছেন এবার সংসদ সদস্যগণ এবং মন্ত্রী মহোদয়গণের নামে কোন ট্যাক্স ফ্রি গাড়ী এবং প্লট বরাদ্দ নিবেন না। এই মেসেজটি পানি সম্পদ মন্ত্রণালয়সহ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাগণের জন্যও একটি মেসেজ। কাজেই পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাগণকে দুর্নীতিমুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করার জন্য মত ব্যক্ত করেন। 
মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার মাধ্যমে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করে ভগ্নপ্রায় দেশের কাঠামো উন্নয়ন করে দুর্নীতিমুক্ত একটি দেশ গঠনে  মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। সব ধরণের সম্পর্কের উর্ধ্বে থেকে দেশের উন্নয়নে ব্যক্তি স্বার্থে প্রকল্প তৈরী না করে দেশ তথা জনসাধারণের স্বার্থে প্রকল্প প্রণয়ন করে দেশের সার্বিক উন্নয়নে সকল স্তরের কর্মকর্তাগণের একত্রে কাজ করার আহ্বান জানান। পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ হতে পরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রী মহোদয়ের নিকট উপস্থাপন করার আহ্বান জানান যা তিনি বাস্তবায়নে সবসময় সচেষ্ট থাকবেন।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত