ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এই রমজানেও বিকাশ পেমেন্টে সুপারস্টোরে কেনাকাটায় ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-২-২০২৬ বিকাল ৫:৯

প্রতি বছরের মতো এবারও পুরো রমজান মাস জুড়ে দেশের শীর্ষ সুপারস্টোরগুলোয় বিকাশ পেমেন্টে কেনাকাটায় থাকছে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে গ্রোসারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটাকে আরও সাশ্রয়ী, ঝামেলাহীন ও নিরাপদ করতেই নিয়ে আসা হয়েছে এই অফার। প্রতিবারের মতো এবারও সুপারস্টোরের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন ব্র‌্যান্ড, বেকারি, ইফতার বাজার, হোম অ্যাপ্লায়েন্স, রেস্টুরেন্ট, হোটেল, ই-টিকেটিং সহ বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় আকর্ষনীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।
সুপারস্টোরে ৫০০ টাকা ডিসকাউন্ট:
নির্দিষ্ট সুপারস্টোরে দরকারি কেনাকাটা শেষে বিকাশ অ্যাপে ‘D2’ কুপন যোগ করে ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই পাওয়া যাবে ডিসকাউন্ট। এভাবে রমজান জুড়ে দিনে একবার ১০০ টাকা এবং অফার চলাকালীন ৫ বারে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহকরা। উল্লেখ্য, প্রতিবার পেমেন্টের আগেই বিকাশ অ্যাপে ‘D2’ কুপনটি যোগ করে নিতে হবে।
বিকাশ পেমেন্টে এই অফার পাওয়া যাচ্ছে- আগোরা, ইউনিমার্ট, মিনা বাজার, প্রিন্স বাজার, আমানা বিগ বাজার, আপন ফ্যামিলি মার্ট, বিগ বাজার, ল্যাভেন্ডার, মোস্তফা মার্ট, হোলসেল ক্লাব, হালিশহর মার্ট, খুলশি মার্ট, উৎসব সুপার মার্কেট, বেঙ্গল মিট-এর বিভিন্ন আউটলেটসহ আরও বেশকিছু সুপারস্টোরে।
স্বপ্ন ও ডেইলি শপিং-এ ৩০০ টাকা ডিসকাউন্ট:
এদিকে, পুরো রমজান মাসজুড়ে দরকারি গ্রোসারি কেনাকাটায় দেশব্যাপী ছড়িয়ে থাকা সুপারস্টোর স্বপ্ন ও ডেইলি শপিং-এ ‘D3’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। প্রতিবার ন্যূনতম ৮০০ টাকা বিকাশ পেমেন্টে অফারটি উপভোগ করা যাবে। ক্যাম্পেইন চলাকালীন দিনে একবার ১০০ টাকা এবং সব মিলিয়ে ৩ বারে মোট ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।
অনলইন গ্রোসারিতে ২০০ টাকা ক্যাশব্যাক:
অনলাইন গ্রোসারি শপ- চালডাল, ডেইলি শপিং, মীনা বাজার ও প্যারাগন থেকে যেকোনো অর্ডারে বিকাশ পেমেন্ট করে পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ন্যূনতম ১,২০০ টাকা পেমেন্টে। গ্রাহকরা দিনে ৫% হারে একবার সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালীন দুইবারে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। উল্লেখ্য, বিকাশ পেমেন্টে গ্রোসারি কেনাকাটায় এই অফারগুলো চলবে ২১ মার্চ, ২০২৬ পর্যন্ত।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত