নন্দীগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত
বগুড়ার নন্দীগ্রামে ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে। নিহত মিলন রহমান বুড়ইল গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। বর্তমানে মিলন রহমানের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তারাবি নামাজ শেষে গ্রামের মসজিদ থেকে বের হতেই বীরপলি গ্রামের শাহীনের ছেলে শামীমের নেতৃত্বে ১০/১৫ জনের দল তার উপর হামলা চালায় এবং মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহতের পরিবার জানান, সন্ধায় বুড়ইল বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তারাবির নামাজ শেষে পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন নিহতের পরিবার।
ঘটনার সত্যতা শিকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি