ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর বাউফলে সাকিল মৃধা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-২-২০২৬ রাত ৮:২৫

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সাকিল মৃধাকে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। পরে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
উল্লেখ্য, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মিলঘর এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মো. সাকিল মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকাবাসী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি