ভূরুঙ্গামারীতে শহিদ দিবসওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সাজ্জাদ মোঃ সায়েম, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহ্বায়ক, আব্দুল মজিদ সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় শহিদদের আত্মদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের চেতনা ও দেশপ্রেমের বিষয়গুলো সৃজনশীলভাবে উপস্থাপন করে। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই জাতির উন্নয়নের পথ সুগম হবে বলেও তিনি উল্লেখ করেন। পুরো অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও তাৎপর্যপূর্ণ। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সকলেই।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ