ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

একুশের প্রহরে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের পুষ্পস্তবক অর্পণ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ২:৩৫

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, কার্যকরী সদস্য আরমান, সদস্য মোহাম্মদ ইয়াকুবসহ অন্যান্য সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তারা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করেন। নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির অহংকার ও আত্মমর্যাদার প্রতীক। মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শুদ্ধ বাংলা চর্চায় সাংবাদিক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।তারা আরও বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি। একুশের চেতনা ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাব নেতৃবৃন্দ।
পরে উপস্থিত সদস্যরা শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ শেষে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবে  সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে মতবিনিময় হয়।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার