চাঁদনি রাত
চাঁদনি রাত
ফাতেমা মিরাকখনো কখনো জীবনে অপ্রত্যাশিত
অসাধারণ কিছু ঘটে অতি সু-মধুর,
তেমনি তোমার সাথে আমার দেখা
হয়েছিল এক মহালগ্নে।
পূর্ণিমার চাঁদ উঠেছিল সন্ধ্যার নীলগগনে
পরনে ছিল সাদা শুভ্র বসন,
টুকটুকে লাল ওড়নাটা ছিল অঙ্গে জড়িয়ে
আচমকা সমস্ত আকাশ আলোকিত করে।
চন্দ্রের আগমনে বিস্ময়ে হতবিহ্বল।
বিস্মরিত নয়নে পূর্ণ যৌবনা চন্দ্রের
রূপ-সুধা পান করেছি দু'জনে।
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাতে হাত রেখে।
অবশেষে চন্দ্রালোকে ছুটে চলা পথে
কতনা আবেগে একে অপরের আলিঙ্গনে।
পথ শেষে হঠাৎ বিদায়ের পালা
এসে থমকে দাঁড়ায়।
বিচ্ছেদের অনলে দগ্ধ দু'টি হৃদয়
অবশেষে বলে -
আবারও দেখা হবে কোন এক
চাঁদনী রাতে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied