ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-২-২০২৬ দুপুর ১১:৩৩

শনিবার ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসে নির্মিত 'শহীদ মিনার'-এ পুষ্পস্তবক অর্পন করা হয়। শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করেন।
এ সময় ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো: আব্দুল্লাহ আল হুমায়ুন, ইংরেজি বিভাগের প্রধান মো: রফিউসসান। তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র্য ও ঐক্যের প্রচারের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য এবং এর মধ্য দিয়ে প্রাপ্ত বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন। বক্তব্য শেষে ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো: ওমর ফারুক।
উক্ত আয়োজনের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ড. আবু বিন ইহ্সান, ফার্মেসী বিভাগের প্রধান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট এফেয়ার্স এন্ড প্লেসমেন্ট এর উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত