ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বালু উত্তোলনকে কেন্দ্র করে নবীনগরে চারজন গুলিবিদ্ধ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২২-২-২০২৬ বিকাল ৭:৫৮

বালু উত্তোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের বালুমহালে এই ঘটনা ঘটে। জানা গেছে, সামিউল ট্রেডার্সের ইজারা নেওয়া বালুমহালের লোকজন ফসলি জমি থেকে বালু উত্তোলন করতে গেলে গ্রামের জনসাধারণ বাধা দেয়। বালুমহলের পার্শ্ববর্তী মীর্জাচর গ্রামের সন্ত্রাসীরা বাধাকারীদের ওপর গুলি ছুড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুলিবিদ্ধরা হলেন- মোঃ আলিম, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে নেওয়ার সময় গ্রামের জনসাধারণ বাধা দিলে সন্ত্রাসী বাহিনী প্রথমে মীর্জাচরের ৩-৪টি স্পিডবোটে অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং পরে গুলি ছোড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। পাশাপাশি তারা অভিযোগ করেছেন, মীর্জাচর গ্রামের সন্ত্রাসীরা অবৈধভাবে বালু উত্তোলন করে গ্রামের ফসলি জমি ধ্বংস করছে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীর উপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি