ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেনাপোলে পরিত্যাক্ত সরকারি জমিতে রাতারাতি ভবন নির্মাণ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:২৫

যশোরের বেনাপোলে দীর্ঘ সতের বছর পর পরিত্যাক্ত সরকারি জমি দখলে নিয়ে রাতারাতি দোকান ঘর নির্মাণ করছে প্রভাবশালী একটি মহল। বেনাপোল পৌরসভার ইউনিয়ন ভূমি অফিসের সন্মুখের প্রবেশ গেইটের পাশে পরিত্যাক্ত সরকারী জমিতে দুটি দোকান ঘর নির্মাণ করে দখল নিয়েছে গোলাম মোস্তফা ও পঁচা নামের দুই ব্যাক্তি। আর একাজে খোদ ভূমি অফিসের নায়ের আইয়ুব হোসেন ইন্ধন যুগিয়েছে বলে অভিযোগ ওঠেছে। রাতারাতি দোকান ঘর নির্মাণ হওয়ায় স্থানীয় জনসাধারনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান,বিগত ২০০৭ সালের দিকে বেনাপোল ভূমি অফিসের আওতাধীন খাস জমি অবৈধ দখলমুক্ত কালে বেনাপোল ভূমি অফিসসংলগ্ন সকল অবৈধ স্থাপনা ও ভবন গুড়িয়ে দেওয়া হয়। ফলে অবৈধ দখলদাররা তাদের স্থাপনা ভেঙে নিয়ে চলে যায়। দীর্ঘ বৎসর ধরেই দখলমুক্ত হওয়া খাস জমিতে থাকা ভবনের পিলার ও ছাদ পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে। ঐ জায়গায় ভাসমান ব্যবসায়ীরা বাজারের ইজারাদারদের প্রতিদিনের খাজনা পরিশোধ সাপেক্ষে ডালা,ঝুড়ি ও খাঁচা নিয়ে পরিত্যাক্ত জায়গায় মাছ,মুরগী,সবজি ও পান বিক্রয় করতে থাকেন। সাম্প্রতি ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠন হওয়ার পর ভূমি অফিসের প্রবেশ পথের সম্মুখে সরকারি জমিতে নজর পড়ে একটি প্রভাবশালী মহলের। এরই বহিঃপ্রকাশের অংশ হিসাবে গত ১৮ ফেব্রুয়ারী রাতে ঐ পরিত্যাক্ত ভবন সংস্কার কাজ করে শার্টার লাগিয়ে  মেসার্স কৃর্ষি কর্ণার নামে সাইনবোর্ড লিখে দোকান ঘর হিসাবে দখলে নেন গোলাম মোস্তফা নামের ব্যাক্তি। তার পাশের অংশে পঁচা নামের পান বিক্রেতা অস্থায়ী দোকান তুলে পানের ব্যবসা করছেন। দীর্ঘ ১৫ বৎসর ধরে পড়ে থাকলেও সাম্প্রতি নায়েব আইয়ুব হোসেনের দায়িত্বপালন কালীন সময়ে সরকারী জমি ব্যাক্তি দখলে যাওয়ায় জনমনে ভূমি কর্মকর্তার ভূমিকা ও যোগসাজজ নিয়ে প্রশ্ন ওঠেছে। তাদের দাবী দখলকারীদের দ্বারা প্রভাবিত হয়েই বড় অঙ্কের অর্থ লেনদেনে এই অসাধু ভূমি কর্মকর্তা সরকারী জমিতে পাকা স্থাপনা করতে সহযোগীতা করেছেন। পরিত্যাক্ত ভবনের অংশ দখলে নিয়ে অকস্মিক দোকান ঘর ণির্মাণের অভিযোগ বিষয়ে নায়েব আইয়ুব হোসেনের নিকট জানতে চাইলে মুঠো ফোনে তিনি বলেন, গোলাম মোস্তফা নামের ব্যাক্তির ক্রয়কৃত রেকর্ডীয় সম্পত্তির অল্প অংশে দোকান নির্মাণের কথা শুনেছি। তবে আমি কাউকে অনুমতি দেইনী। দখলকারীদের নামে নামপত্তন করা আছে কি? জানতে চাইলে তিনি বলেন ওনাদের নামে কোন নাম পত্তন নাই, আর দখল করা জমি সড়ক ও জনপথ অধিদপ্তরের। পরিত্যাক্ত ভবনে সংস্কার কাজ চালিয়ে দখলে নেওয়া অভিযুক্ত ব্যাক্তি মোস্তফা ও পঁচার সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী। যশোর-কোলকাতা মহাসড়কের পাশে অবস্থিত বেনাপোল ভূমি অফিসের প্রবেশ পথের সন্মুখে অবৈধ দখলদ্বারদের নব-নির্মিত দোকান ঘর নির্মাণকে ক্ষমতাশালীদের নগ্ন হস্তক্ষেপ ও ভূমি অফিসের ব্যার্থতা হিসাবে দেখছেন স্থানীয় সুশীল মহল। তারা জেলা প্রশাসকসহ উর্দ্ধতণ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করে ভূমি অফিসের সৌন্দার্য রক্ষায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরী ভাবে অবৈধ দখলদ্বারদের অপসারণ চেয়েছেন।

 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি