ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুক থেকে বাস্তবে রায়গঞ্জের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজকর্মী ও প্রবাসী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের একটি পরিবার দীর্ঘদিন মানবিক সংকটে ভুগছিল। 
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুল মোতালেবের অকাল মৃত্যু এবং দীর্ঘদিনের অভাব-দারিদ্র্যের কারণে বৃদ্ধা মা আসমা বেগম ও বিধবা স্ত্রী খালেদা খাতুন কষ্টের জীবন যাপন করছিলেন। দুই সন্তানও নিয়মিত পড়াশোনা করতে পারছিল না।
পরিবারটির দুর্দশা প্রথমে স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেন। পোস্টটি দেখে সমাজকর্মী মামুন বিশ্বাস প্রবাসী সুইটি আক্তারকে বিষয়টি জানান। প্রবাসী সুইটি আক্তার পরিবারের জন্য নগদ ৭০ হাজার টাকা পাঠান, যা হাতে পেয়ে পরিবারটির মুখে ফুটে ওঠে নতুন আশার আলো।
স্থানীয় সমাজ কর্মী মামুন বিশ্বাস জানান, প্রবাসীর পাঠানো সহায়তা সরাসরি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া পরিবারটিকে ৬টি উন্নত জাতের ছাগল দেওয়া হয়েছে, যাতে তারা দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ পায়। 
খাদ্য সহায়তার অংশ হিসেবে ১০০ কেজি চাল, মাছ, মুরগি, ভোজ্য তেল, ডাল, চিনি, খেজুর, মুড়ি ও প্রয়োজনীয় মশলা দেওয়া হয়েছে। কেনাকাটার শেষে অবশিষ্ট ১৩ হাজার ১৫ টাকা নগদ পরিবারটির হাতে তুলে দেওয়া হয়।
সহযোগিতাপ্রাপ্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, মানুষের সহানুভূতি তাদের জীবনে নতুন আশা জাগিয়েছে। 
বৃদ্ধা মা আসমা বেগম বলেন, “এমন সহায়তা আমাদের জন্য আশীর্বাদ। দুই সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়া এবং পরিবারকে স্বাবলম্বী করার পথ খুলে দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগ ও প্রবাসীদের সমন্বয়েই অসহায় পরিবারগুলো দ্রুত স্বাবলম্বী হতে পারে। তারা আশা প্রকাশ করেছেন, এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ