সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান শহিদ দিবস পালিত
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি বায়ান্ন’র মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাস গেট থেকে প্রভাতফেরি যাত্রা শুরু করে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত শহিদ মিনারে এসে শেষ হয়। এরপর সাউথইস্ট বোর্ড অব ট্রাস্ট অফিস, উপাচার্য, উপ-উপচার্য, রেজিস্ট্রার ও অন্যান্য প্রশাসনিক অফিস, সকল অনুষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও আর্কিটেক্ট বিভাগের প্রধান ড. মাসুদ উর রশীদ। বক্তাগন তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশের অভ্যূদয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তরুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান তাঁরা। সাংস্কৃতিক পর্বে নাটক, আবৃতি, নৃত্য ও গান উপস্থাপন করে সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সদস্যরা। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাথীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে