ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নন্দীগ্রামে উপজেলা পর্যায়ে দপ্তর প্রধানদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেনের মতবিনিময়


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:১৫

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সাথে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩শে ফেব্রুয়ারী) দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতী)'তে উক্ত পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা। 
পরবর্তীতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। বক্তব্যে উপজেলা পর্যায়ে সকল সেক্টরে সকল প্রকার দূর্নীতি ও অসৎ কর্মকান্ডের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা করে নিজেকে জনগনের কর্মচারী উল্লেখ করে (এমপি) মোশারফ হোসেন বলেন, আজকের পর থেকে সকল দপ্তরে সেবার মান বাড়াতে হবে। দেশ ও জনগনের কল্যানে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ, সকল প্রকার স্বৈরাচারী মনোভাব থেকে বেড়িয়ে আসতে পারলে নন্দীগ্রামে থাকেন, নাহলে নিজ ইচ্ছাই নন্দীগ্রাম থেকে চলে যান। দূনীতি ও দূর্নীতিবাজদের সাথে কোন আপোষ নেই। সে ক্ষেত্রে আপনারা সকল প্রকার দলীয় প্রভাব মুক্ত। যদি কেউ অন্যায়ের পক্ষে ব্যক্তিগত কিংবা দলীয় প্রভাব খাটাতে আসে সরাসরি আমাকে বলবেন, আমি ব্যবস্থা নেব। এসময় তিনি তার আগামীর কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলের সহযোগীতা কামনা করেন।
পরিচিতি ও মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার  গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ককর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান,  উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা নার্গিস আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামীম চৌধুরী, বগুড়া জেলা ওয়ালামা দলের সাবেক সাধারন সম্পাদক ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল প্রমূখ। উক্ত পরিচিতি ও মত-বিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার

কোম্পানীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, আলোচনা সভা ও চারা বিতরণ

রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ঋণ ও গাছের চারা বিতরণ

ডামুড্যায় নিজস্ব অর্থায়নে ব্রীজ সংস্কার করলেন যুবদল নেতা

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চট্টগ্রামে কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, তদন্তের নির্দেশ

নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী

গোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

রায়গঞ্জে পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের সম্মাননা, বিতরণ হলো ঋণ ও গাছের চারা