ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নওগাঁ থেকে বেলাবো থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ১১:৫৮

নরসিংদীর বেলাবো থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামিকে নওগাঁ জেলা থেকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বেলাবো থানার মামলা নং ১২(২)/২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ রজিম উদ্দিন (৪৪), পিতা—মৃত দুদু মিয়া, গ্রাম—ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা—বেলাবো, জেলা—নরসিংদী।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক আড়াইটায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল নওগাঁ জেলার মান্দা থানাধীন গঙ্গারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন, এসআই (নিরস্ত্র) জসিম উদ্দিন, এএসআই (নিরস্ত্র) রাজিব হাসানসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ রজিম উদ্দিন মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বেলাবো থানা কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার