ডেমরায় নারী কাণ্ডে ফের গ্রেফতার কণ্ঠশিল্পী নোবেল
ডেমরায় নারী কাণ্ডে ফের কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালতের নির্দেশে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ তার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলো-নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং তার সহকারী মুনেম শাহ সৌমিক।
সূত্রে জানা গেছে, দুই পরিবারের সমঝোতার মাধ্যমে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে মেয়েটি নোবেলের ডেমরার বাসায় দেখা করতে আসলে তার স্টুডিওতে রোজকে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ওই কণ্ঠশিল্পী। এতে তিনি সম্মতি না দিলে মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং একই সঙ্গে মোবাইল ফোনে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে লম্পট নোবেল। এদিকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নোবেল ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য: এর আগেও নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিন পান।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রধান আসামি নোবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা