শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা “জনগণের সেবায় অবহেলা বরদাশত নয়”— এমপি হাজী মুজিব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী মুজিব বলেন, প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা হয়রানি বরদাশত করা হবে না। সেবা প্রত্যাশীরা যেন অযথা ভোগান্তি বা বিলম্বের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। নিজের নির্বাচনী এলাকার মানুষের অধিকার রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করাকেই তিনি তাঁর প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন।
সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন।
Aminur / Aminur
বাগেরহাটের পল্লীতে শয়ন খাটে গলায় গামছা বাধা বিএনপি নেতার লাশ উদ্ধার
মুকসুদপুরে ৪ ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে চলছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সংরক্ষিত এমপি হেলেন জেরিন খান
শরণখোলায় ১০ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
মায়ের জবানবন্দী: নিজ কন্যাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে মা ও বাবা
রাণীনগরে শয়নকক্ষের চালের ড্রাম থেকে ২০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার ১
রাণীনগরে ৯৯ দোকানে চুরি মেঝেতে রক্ত উধাও সোনার দুল
কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের উপস্থিতিতে ১০ বাড়িতে চার ঘণ্টার হামলা-ভাঙচুর লুটপাট
পেকুয়ায় ৮০০ পরিবারের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ
নজরুল সিটি পৌরসভা দিয়ে শুরু করা হবে : ডা. লিটন এমপি
পানিবন্দি ক্ষতিগ্রস্তদের অর্থ ও ত্রাণ দিলেন উপজেলা চেয়ারম্যান প্রত্যাশী শাহেদ
ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন