ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শ্রীমঙ্গলে সমস্যার সমাধান ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ৩:২৪

মৌলভীবাজারের পর্যটন নগরী খ্যাত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবুর রহমান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু এবং বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। মুখ্য অতিথি মুজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা নিরপেক্ষ থাকবেন, কারো লেজুর ভিত্তিতে সংবাদ প্রকাশ করবেন না। আমার দলের নেতাকর্মী বা আমারও যদি কোনো ত্রুটি খুঁজে পান, তা প্রকাশ করতে কোনো বাধা নেই' তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে অনেক সমস্যা রয়েছে, তবে সম্ভাবনাও সমানভাবে রয়েছে। তিনি এই বিষয়গুলো সমাধানে কাজ করবেন এবং বিশেষভাবে উল্লেখ করেন, শ্রীমঙ্গল শহরে দীর্ঘদিন ধরে যানজট একটি বড় সমস্যা। এই সমস্যা নিরসনে বাইপাস সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।
মুজিবুর রহমান চৌধুরী আরও জানান, শ্রীমঙ্গল পৌরসভা দীর্ঘ ৯০ বছরেও বর্ধিত হয়নি। তিনি ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও ইউএনও-এর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ম্যাপ এবং সব কাগজপত্র প্রস্তুত আছে। আগামী পৌরসভা নির্বাচনের আগে পৌরসভা বর্ধিত হবে। পাশাপাশি, পর্যটকদের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও জরুরি। তিনি আরও বলেন, দুর্নীতি ও মাদক প্রতিরোধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আরও তৎপর হওয়ার আহবান জানান। মতবিনিময় সভায় সাংবাদিকরা শ্রীমঙ্গল-কমলগঞ্জের পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন। তারা প্রস্তাব দেন, ঢাকা ও চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ ট্রেন চালু করা এবং স্থানীয় বিমানবন্দর পুনরায় চালু করার মাধ্যমে পর্যটন শিল্পকে আরও প্রসারিত করা সম্ভব।
মুজিবুর রহমান চৌধুরী বলেন, তিনি নিয়মিত সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন এবং উপজেলার সমস্যা ও করণীয় বিষয়ে তাদের সহযোগিতা চান।

Aminur / Aminur

শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট

বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি

তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে খালে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু