রায়গঞ্জে ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ্যে মাছের মৃত্যু, স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদী–এ বিষাক্ত বর্জ্য পানি নিক্ষেপ বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ধানগড়া সেন্টার পয়েন্ট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পকারখানা থেকে কেমিক্যালযুক্ত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। নদীর পানি ব্যবহারকারী স্থানীয় মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলেও তাঁরা দাবি করেন। দ্রুত দূষণের উৎস শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল। বক্তব্য দেন শহীদ এম মুনছুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কেএইচ মুরাদ, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, ভূমিহীন সমিতির নেতা আবু হাসেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা দিপক কুমার কর, মৎস্যচাষী আতাউর রহমান খান, নাগরিক সমাজের ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন ও শামীম খন্দকার প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, মানববন্ধনের বিষয়ে অবগত আছি এবং একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ